নিউজ ডেস্কঃ অবৈধ সরকার ক্ষমতা অবৈধভাবে টিকিয়ে রাখতে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে পুলিশ দিয়ে ন্যাক্কারজনক হামলা করে মানুষ হত্যার মধ্য দিয়ে দেশব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন গণফোরামের একাংশের নেতারা।
তারা বলেন, ১ সেপ্টেম্বর বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে শান্তিপূর্ণ মিছিল, সমাবেশ ও শোভাযাত্রায় পুলিশি হামলা ও গুলিতে একজন নিহতসহ অসংখ্য নেতাকর্মী আহত হন।দলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ সেপ্টেম্বর গণফোরামের একাংশের সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে তার নিজ কার্যালয়ে নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন- গণফোরামের সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ, অ্যাডভোকেট একেএম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আব্দুল কাদের।