
নিউজ ডেস্কঃ জীবন-মরণ লড়াইয়ের ডাক দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি বলতে চাই হয় জীবন না হয় মরণ।শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকালে গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বিএনপি মহাসচিব এ আহ্বান জানান।
তিনি বলেন, এবার আমাদের জীবন-মরণ লড়াই করতে হবে। এবার সেই কথায় বলতে চাই, হয় জীবন না হয় মরণ। আসুন আমরা সেই লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে একটা দুর্বার গণআন্দোলন গড়ে তুলি। । দেশনেত্রীকে মুক্ত করব, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনব, এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমারা আজকের এই ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত সংকটময় মুহূর্তে পালন করছি। আমাদেরকে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সর্তকতার সঙ্গে নিতে হবে যেন তারা কোনো সুযোগ না পায় আমাদেরকে তারা ভেঙে দিতে, গুড়িয়ে দিতে।