News71.com
 Bangladesh
 07 Sep 22, 11:41 AM
 175           
 0
 07 Sep 22, 11:41 AM

জঙ্গিবাদে জড়িয়ে ‘হিজরত’, ঘর ছেড়েছেন সাত তরুণ

জঙ্গিবাদে জড়িয়ে ‘হিজরত’, ঘর ছেড়েছেন সাত তরুণ

নিউজ ডেস্কঃউগ্রবাদে জড়িয়ে কথিত হিজরতের নামে আবারও ঘর ছাড়ছেন কিছু তরুণ। এরই মধ্যে কুমিল্লা থেকে একযোগে সাত তরুণের বাড়ি ছাড়ার খবর পাওয়া গেছে। এই সংখ্যা আরও বেশি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এইচএসসি থেকে স্নাতকপড়ুয়া এসব তরুণ নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দ্বারা উদ্বুদ্ধ হয়ে ‘হিজরত’ (দেশত্যাগ বা এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়া) করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তথ্য রয়েছে। কুমিল্লার তরুণদের আগে সিলেট অঞ্চল থেকেও কিছু তরুণ একই জঙ্গিগোষ্ঠীর সঙ্গে জড়িয়ে বাড়ি ছেড়েছেন বলে সংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানা গেছে।

পরিবারগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, কুমিল্লার বিভিন্ন এলাকার সাত তরুণ গত ২৩ আগস্ট একযোগে নিখোঁজ হন। তাঁদের বয়স ১৮ থেকে ২৩ বছর। নিখোঁজ তরুণেরা হলেন মো. ইমতিয়াজ আহম্মেদ ওরফে রিফাত, নিহাল আবদুল্লাহ, মো. আমিনুল ইসলাম ওরফে আল আমিন, সরতাজ ইসলাম ওরফে নিলয়, ইমরান বিন রহমান ওরফে শিথিল, মো. হাসিবুল ইসলাম ও আস সামী। শেষ তিনজন উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থী। প্রথম ছয়জনের অভিভাবক কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন