News71.com
 Bangladesh
 07 Sep 22, 03:16 PM
 213           
 0
 07 Sep 22, 03:16 PM

জ্বালানি-পরিবহন খাতে ভারতীয় শিল্পপতিদের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর।।

জ্বালানি-পরিবহন খাতে ভারতীয় শিল্পপতিদের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর।।

নিউজ ডেস্কঃ ভারতীয় বিনিয়োগকারীদের বাংলাদেশে অবকাঠামো প্রকল্প, উৎপাদন, জ্বালানি ও পরিবহন খাতে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (০৭ সেপ্টেম্বর) নয়াদিল্লির হোটেল আইটিসি মৌরিয়াতে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভারতীয় বিনিয়োগকারী এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সময় ও খরচ কমিয়ে ‘বাই-ব্যাক’ (Buy-Back) ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে শিল্প স্থাপন করতে পারে। শেখ হাসিনা জানান, ২০২১-২২ অর্থ বছরে বাংলাদেশে মোট বিদেশি বিনিয়োগ (এফডিআই) এসেছে ১৩৭০ দশমিক ৩৬ মিলিয়ন মার্কিন ডলার। যেখানে ভারত থেকে এসেছে মাত্র ১৫ দশমিক ৭৫১ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ ১ দশমিক ১৫ শতাংশ।প্রধানমন্ত্রী বলেন, দ্বিমুখী বাণিজ্য এবং বিনিয়োগ সুবিধা অর্জনে দুই দেশের ব্যবসায়িক সম্প্রদায় এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করে সহযোগিতা আরও বাড়ানো প্র্রয়োজন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন