News71.com
 Bangladesh
 07 Sep 22, 10:52 PM
 182           
 0
 07 Sep 22, 10:52 PM

ঢাকা-রোম বিমান চালুর বিষয়ে প্রতিমন্ত্রীকে ডিও লেটার উপমন্ত্রী শামীমের।।

ঢাকা-রোম বিমান চালুর বিষয়ে প্রতিমন্ত্রীকে ডিও লেটার উপমন্ত্রী শামীমের।।

নিউজ ডেস্কঃ ইতালি প্রবাসী সকল বাঙালিদের যাতায়াতের সুবিধায় সপ্তাহে অন্তত দুদিন বাংলাদেশ বিমানের ফ্লাইট ঢাকা-রোম-ঢাকা চালু করার বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ও সচিব মো. মোকাম্মেল হোসেনের সঙ্গে আলোচনা করেছেন পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম।

বুধবার (০৭ সেপ্টেম্বর) সচিবালয়ে এ বিষয়ে আলোচনার পাশাপাশি বিমান প্রতিমন্ত্রীকে এ সংক্রান্ত একটি ডিও লেটার দেন তিনি৷ আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামীম বলেন, আমার নির্বাচনী এলাকা নড়িয়া-সখিপুর ও শরীয়তপুর জেলার কয়েক লাখ মানুষ ইতালিতে বসবাস করেন। বাংলাদেশের অর্থনীতিতে এ সকল রেমিট্যান্স যোদ্ধারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। তিনি বলেন, ইতালি প্রবাসী সকল বাঙালি ভাই-বোনদের যাতায়াতের সুবিধায় সপ্তাহে অন্তত দুই দিন বাংলাদেশ বিমানের ফ্লাইট ঢাকা-রোম-ঢাকা চালু করার বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ও সচিবের সঙ্গে আলোচনা করেন এবং ডি.ও লেটার হস্তান্তর করেন। এ ব্যাপারে প্রতিমন্ত্রী আশ্বস্ত করেছেন যে, দ্রুততম সময়ের মধ্যে ঢাকা-রোম-ঢাকা বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন