News71.com
 Bangladesh
 07 Sep 22, 10:54 PM
 187           
 0
 07 Sep 22, 10:54 PM

বিএনপির নির্ভরতা বন্দুক ও বিদেশিদের ওপর।।তথ্যমন্ত্রী

বিএনপির নির্ভরতা বন্দুক ও বিদেশিদের ওপর।।তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ জনগণের শক্তিতেই বলীয়ান উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি বিশ্বাস করে বন্দুকের নলের শক্তি, ষড়যন্ত্র আর বিদেশিদের ওপর ভর করে ক্ষমতায় যাওয়া যায়। বাংলাদেশ আওয়ামী লীগ সেটি বিশ্বাস করে না।বুধবার (০৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

‘আওয়ামী লীগ জনসমর্থনহীন’—বিএনপির মহাসচিবের এমন মন্তব্যের জবাবে হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের শক্তিতেই বলীয়ান। আমরা জনগণের শক্তিকেই বিশ্বাস করি, অন্য কোনো শক্তিতে আমরা বিশ্বাস করি না। অন্য কোনো শক্তির সমর্থন সহযোগিতা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ কখনো দেশের রাষ্ট্র ক্ষমতায় যায়নি এবং কোনো বিদেশি শক্তির ওপরও আমরা নির্ভরশীল নই। আমরা জনগণের শক্তির ওপরই নির্ভরশীল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন