News71.com
 Bangladesh
 08 Sep 22, 03:10 PM
 154           
 0
 08 Sep 22, 03:10 PM

মিয়ানমারের কোনো নাগরিককে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না ।।

মিয়ানমারের কোনো নাগরিককে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না ।।

নিউজ ডেস্কঃ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের আর কোনো নাগরিককে বাংলাদেশে অনুবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি। তিনি বলেছেন, মিয়ানমারের ছোড়া গোলা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভূমিতে পড়েছে। আমাদের সরকার দেশটির রাষ্ট্রদূতকে তলব করে জোর প্রতিবাদ জানানোর পাশাপাশি ঘটনার ব্যাখ্যা চেয়েছে।

বুধবার কক্সবাজারের এক অভিজাত হোটেল আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান হিউম্যান রিলিফ ফাউন্ডেশন আয়োজিত লার্নিং অ্যান্ড শেয়ারিং ইভেন্ট শীর্ষক কর্মশালায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এনামুর রহমান এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, মিয়ানমার সরকারও রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে কাজ করছে। এর আগে দুটি উদ্যোগ ব্যর্থ হলেও গত ৫ বছরে কাজের যে অগ্রগতি হয়েছে তাতে আশা করা যায় আগামী অক্টোবরের মধ্যে প্রত্যাবাসন কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন