News71.com
 Bangladesh
 08 Sep 22, 08:58 PM
 141           
 0
 08 Sep 22, 08:58 PM

নতুন কোনো মামলায় গ্রেফতার হচ্ছে না বিএনপির নেতারা।।আইনমন্ত্রী

নতুন কোনো মামলায় গ্রেফতার হচ্ছে না বিএনপির নেতারা।।আইনমন্ত্রী

নিউজ ডেস্কঃ  বিএনপির নেতাকর্মীদের নতুন কোনো মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে না, আগের মামলায় যারা পালিয়েছিল তাদের গ্রেফতার করে সরকার আইনের আওতায় আনছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে ধামরাইর উপজেলার কালামপুর এলাকায় কালামপুর সাব-রেজিষ্ট্রার অফিসের নতুন ভবন উদ্বোধন শেষে তিনি একথা বলেন। আনিসুল হক বলেন, বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করলে সরকার বাধা দেবে না।তবে আন্দোলনের নামে কেউ জ্বালাও পোড়াও করলে সরকার কঠোর হাতে দমন করবে । বর্তমানে কোনো মামলা দিয়ে বিএনপির কোনো নেতাকর্মীকে সরকার গ্রেপ্তার করছে না। আগের অনেক মামলায় বিএনপির নেতাকর্মীরা পালিয়ে ছিলেন তাদেরকে সরকার গ্রেফতার করছে। আইনমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে দুইটি শর্তে।  এই দুইটি শর্ত স্বীকার করেই তিনি মুক্তি পেয়েছেন। এখন বিভিন্ন মামলায় জামিনে আছেন। সে অসুস্থ হলে আইন অনুযায়ী দেশেই চিকিৎসা নিতে হবে বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই।   পরে তিনি সেখানে বৃক্ষরোপণ করেন ও আলোচনা সভায় যোগদান করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন