News71.com
 Bangladesh
 08 Sep 22, 09:08 PM
 231           
 0
 08 Sep 22, 09:08 PM

খাজা মইনুদ্দিন চিশতির দরগাহ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী।।

খাজা মইনুদ্দিন চিশতির দরগাহ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী।।

নিউজ ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরের শেষ দিনে জয়পুরের আজমীরে খাজা গরীবে নেওয়াজ দরগাহ শরীফ পরিদর্শন এবং খাজা মইনুদ্দিন চিশতি (রহ.) এর কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে প্রখ্যাত সুফি হযরত খাজা মঈনুদ্দিন চিশতির কবর জিয়ারত করেন শেখ হাসিনা। এ সময় তিনি দেশ ও জাতির মঙ্গল কামনা করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজমীরে খাজা মইনুদ্দিন চিশতির (রহ.) দরগাহ পরিদর্শন করেন। প্রখ্যাত এই সুফির কবর জেয়ারত করেন এবং সেখানে নফল নামাজ আদায় করেন। মোনাজাতে প্রধানমন্ত্রী দেশ ও জনগণ এবং মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন। এর আগে সকালে প্রধানমন্ত্রী নয়াদিল্লি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে জয়পুর যান। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড় এর সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে ব্যবসা-বাণিজ্য, জ্বালানি, অভিন্ন নদ-নদীর পানিবণ্টন, সীমান্তে হত্যা ও রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতার বিষয়গুলো বেশি গুরুত্ব পায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন