News71.com
 Bangladesh
 08 Sep 22, 09:28 PM
 210           
 0
 08 Sep 22, 09:28 PM

বিএসএফের গুলিতে বাংলাদেশি স্কুলছাত্র নিহত।।নিখোঁজ ২

বিএসএফের গুলিতে বাংলাদেশি স্কুলছাত্র নিহত।।নিখোঁজ ২

নিউজ ডেস্কঃ  দিনাজপুর সদর উপজেলার দাইনুর সীমান্তে বিএসএফ গুলি করে মিনার বাবু (১৫) নামে এক বাংলাদেশি স্কুলছাত্রকে হত্যা করেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও দুই বাংলাদেশি। বুধবার (৭ সেপ্টেম্বর) দিনহত রাত ১১টার দিকে ১০নং কমলপুর ইউনিয়নের দাইনুর বিওপি ৩১৫ নম্বর মেইন পিলারের কাছে এই ঘটনা ঘটে। নিহত মিনার উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের খানপুর ভিতর পাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। স্থানীয় খানপুর উচ্চ বিদ্যলিয়ে নবম শ্রেণিতে পড়তো। পড়ালেখার পাশাপাশি মিনার রঙের কাজও করত বলে জানিয়েছে তার পরিবার। এ ঘটনায় নিখোঁজ ২ বাংলাদেশি হলেন- একই ইউনিয়নের খানপুর এলাকার লতিফুলের ছেলে এমদাদুল (২৮) ও সালমানের ছেলে সাগর (২০)। তারা সবাই ভারত থেকে অবৈধ পথে কচ্ছপের শুটকি আনতে গিয়েছিল বলে জানা গেছে। নিহত মিনারের মরদেহ বর্তমানে ভারতের দক্ষিণ দিনাজপুর তেলিয়াপাড়া এলাকায় রয়েছে। সেখান থেকে তার মরদেহ গঙ্গারামপুর থানায় নেওয়া হবে বলে জানা গেছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে দুটি গুলির শব্দ পাওয়া যায়। খোঁজ খবর নিয়ে জানা  যায় একজন নাকি গুলিতে মারা গেছে। তার মরদেহ সীমান্তের কাছে পড়ে আছে। পরে সকালে তার পরিচয় পাওয়া যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন