News71.com
 Bangladesh
 09 Sep 22, 12:11 PM
 257           
 0
 09 Sep 22, 12:11 PM

রাজধানীতে ২৯ ছিনতাইকারী আটক।।

রাজধানীতে ২৯ ছিনতাইকারী আটক।।

নিউজ ডেস্কঃ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ২৯ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) -৩। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর কমলাপুর, শাহজাহানপুর, মতিঝিল, মুগদা, পল্টন, হাতিরঝিল এবং তেজগাঁও এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৮টি মোবাইল ফোন, সাতটি সুইচ গিয়ার, দু’টি এন্টি কাটার, ছয়টি ব্লেড, একটি কাঁচি, ছুরি, ক্ষুর, বিষাক্ত মলমের কৌটা, স্বর্ণের চেইন এবং নগদ ৩২৪ টাকা জব্দ করা হয়। র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারজানা হক জানান, বৃহস্পতিবার রাতে রাজধানীর কমলাপুর এলাকা থেকে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই করে দৌড়ে পালানোর সময় ধাওয়া করে ছিনতাইকারী  আরিফ হোসেনকে (২৯) আটক করা হয়। এছাড়া, শাহজাহানপুর, মতিঝিল, মুগদা, পল্টন, হাতিরঝিল এবং তেজগাঁও থানাধীন এলাকায় পৃথক অভিযান চালিয়ে অজ্ঞানপার্টি ও ছিনতাইকারী চক্রের বাকি ২৮ সসদস্যকে আটক করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন