News71.com
 Bangladesh
 09 Sep 22, 12:16 PM
 191           
 0
 09 Sep 22, 12:16 PM

সমতাভিত্তিক অর্থনৈতিক পুনরুদ্ধারকে প্রাধান্য দিতে হবে।।স্পিকার

সমতাভিত্তিক অর্থনৈতিক পুনরুদ্ধারকে প্রাধান্য দিতে হবে।।স্পিকার

নিউজ ডেস্কঃ মহামারি করোনা পরবর্তী সমতাভিত্তিক অর্থনৈতিক পুনরুদ্ধারকে বৈশ্বিক ও সামাজিকভাবে প্রাধান্য দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) স্পিকার উজবেকিস্তানের তাসখন্দে স্পিকার্স অফ পার্লামেন্টের ১৪তম সামিটের ‌‘এড্রেসিং দ্য রিস্কস অফ দ্য পোস্ট প্যান্ডেমিক গ্লোবাল রিকভারি’ শীর্ষক সেশনে এ কথা বলেন। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সমগ্র বিশ্বের অর্থনীতি ও জনজীবনে কোভিড-১৯ মহামারি নজিরবিহীন দুর্দশা বয়ে এনেছে। সমতাভিত্তিক অর্থনৈতিক পুনরুদ্ধারকে বৈশ্বিক ও সামাজিকভাবে প্রাধান্য দিতে হবে। উন্নত, প্রাণবন্ত, শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক, সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং স্বাস্থ্যসেবা, শিক্ষা, খাদ্যনিরাপত্তার মতো বৈশ্বিক চ্যালেঞ্জসমূহ অর্থনৈতিক সম্প্রসারণের সঙ্গে সংযুক্ত বিধায় অর্থনৈতিক পুনরুদ্ধারে অর্থনৈতিক সম্প্রসারণ জরুরি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন