
নিউজ ডেস্কঃ রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৪২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মো. ফারুক হোসেন বলেন, আসামিদের কাছ থেকে ১ হাজার ৮২৩ পিস ইয়াবা, ৫ গ্রাম হেরোইন, ৩ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ২০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪ টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।