
নিউজ ডেস্কঃ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। শনিবার (১০ সেপ্টেম্বর) মনোনয়ন বোর্ডের সভায় ঘোষণা করা হবে প্রার্থীদের নাম। গত ২৩ আগস্ট জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
ঘোষিত তফসিল অনুযায়ী, ১৫ সেপ্টেম্বরের মধ্যে মনোনয়নপত্র দাখিল, বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর এবং ২২ থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে আপিল নিষ্পত্তি করা হবে। ২৫ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ভোটগ্রহণ হবে ১৭ অক্টোবর। গত ৪ সেপ্টেম্বর থেকে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।