News71.com
 Bangladesh
 09 Sep 22, 08:48 PM
 192           
 0
 09 Sep 22, 08:48 PM

রূপগঞ্জে কিশোর গ্যাংয়ের ১৪ সদস্য আটক।।

রূপগঞ্জে কিশোর গ্যাংয়ের ১৪ সদস্য আটক।।

নিউজ ডেস্কঃ  নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘স্যাভেজ গ্যাং’ এর প্রধান মুকিতসহ ১৪ সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১১ এর এএসপি রিজওয়ান সাঈদ জিকু। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দিনগত রাতে রূপগঞ্জ থানাধীন গোলাকন্দাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের তল্লাশি চালিয়ে একটি রামদা, একটি হাসুয়া, চারটি ছোরা, একটি হাতুড়ি, তিনটি সুইচ গিয়ার চাকু ও চারটি জিআই পাইপ উদ্ধার করা হয়। গ্রেফতাররা নিজেদের কিশোর গ্যাং ‘স্যাভেজ গ্যাং’ এর সদস্য বলে পরিচয় দিয়ে থাকে। আটকদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র‍্যাব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন