News71.com
 Bangladesh
 10 Sep 22, 01:39 PM
 180           
 0
 10 Sep 22, 01:39 PM

ধলেশ্বরীতে ট্রলারে ডাকাতিতে ৬ লাখ টাকা লুট।।আহত ২

ধলেশ্বরীতে ট্রলারে ডাকাতিতে ৬ লাখ টাকা লুট।।আহত ২

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় মাঝ নদীতে খেয়া পারাপারের ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টায় ধলেশ্বরী নদীতে বক্তাবলী গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা যাত্রীদের মারধর করে প্রায় ছয় লাখ টাকা লুটে নিয়েছে। এতে দুই জন যাত্রী আহত হয়েছেন। বক্তাবলী ইউনিয়ন পরিষদের সদস্য মহিউদ্দিন মেম্বার যাত্রীদের বরাত দিয়ে জানান, রাত সাড়ে ১২টার সময় ফতুল্লার এপারের ঘাট থেকে খেয়া পারাপারের একটি ট্রলার ২০/২২ জন যাত্রী নিয়ে চালক ডিপজল ওপারের বক্তাবলী ঘাটে যাচ্ছিল। ট্রলারটি মাঝ নদীতে গেলে একটি স্পিডবোটে আসা ৭/৮ জন ডাকাত পথরোধ করে। এ সময় ডাকাতরা রামদা ও পিস্তলের ভয় দেখিয়ে সবার পকেট থেকে টাকা লুটে নেয়। তখন দুইজন যাত্রী টাকা দিতে না চাইলে তাদের মারধর করে টাকা নিয়ে স্পিডবোটে মুন্সিগঞ্জের মুক্তারপুরের দিকে চলে যায়। আহত যাত্রীদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, বক্তাবলী নৌ ফাঁড়ির পুলিশ রাতে নদীতে টহল দেন না। তবে সন্ধ্যায় নৌ পুলিশ বালুবাহী জাহাজে চাঁদাবাজি করে ফাঁড়িতে চলে যান। তাদের নিয়মিত টহল থাকলে জলদস্যুরা নদীতে ডাকাতি করতে পারতো না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন