News71.com
 Bangladesh
 10 Sep 22, 11:00 PM
 239           
 0
 10 Sep 22, 11:00 PM

যেনতেন নির্বাচন করতে মাতামাতি করছে ইসি।।জি এম কাদের

যেনতেন নির্বাচন করতে মাতামাতি করছে ইসি।।জি এম কাদের

 নিউজ ডেস্কঃ  জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, সরকারের জনসমর্থন না থাকায় যেনতেন নির্বাচন করতে মাতামাতি করছে নির্বাচন কমিশন (ইসি)। তারা নির্বাচনে পরাজিত হলে সার্বিকভাবে পরাজিত হবে, অস্তিত্ব সংকটে পড়বে। তিনি বলেন, নির্বাচন কমিশন আগে থেকেই দায় এড়াতে বিভিন্ন ধরনের কথা বলছে।কখনো বলছে রাজনৈতিক দলগুলো সহায়তা না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। আবার কখনো বলছে, কাউকে নির্বাচনে নেওয়া নির্বাচন কমিশনের কাজ না। তাদের বুঝতে হবে নির্বাচন কমিশনের প্রতি আস্থা নেই বলেই রাজনৈতিক দলগুলো নির্বাচনে যেতে চাচ্ছে না। নির্বাচন কমিশনের উচিত সবার আস্থা অর্জনে চেষ্টা করা। শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বনানী কার্যালয়ে জাতীয় পার্টি নেতা এ এন এম রফিকুল আলম সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত পার্টির পলাশ উপজেলার নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন