
নিউজ ডেস্কঃ কোথায় কখন সমাবেশ হবে তা জানিয়ে রাজধানীর ১৫টি স্থানে সমাবেশের ঘোষণা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে নয়াপল্টনে মহানগর দক্ষিণের এক নম্বর জোন আয়োজিত প্রথম সমাবেশ থেকে তিনি এই ঘোষণা দেন। মির্জা ফখরুল বলেন, গণবিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট আওয়ামী সরকার কর্তৃক চাল, ডাল, জ্বালানি তেল ও পরিবহন ভাড়াসহ সব ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশ গুলি করে ছাত্রনেতা নূরে আলম, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম ও নারায়ণগঞ্জের যুবদল নেতা শাওন প্রধানকে হত্যার প্রতিবাদে ১০ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে সমাবেশ হবে। এসব সমাবেশ শেষ হওয়ার পর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। সমাবেশের স্থান ও তারিখ উল্লেখ করে তিনি বলেন, আজ বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দক্ষিণ বিএনপির জোন-০১ এর মতিঝিল, পল্টন, শাহজাহানপুর থানার উদ্যোগে সমাবেশ হয়ে গেল।