News71.com
 Bangladesh
 11 Sep 22, 05:45 PM
 218           
 0
 11 Sep 22, 05:45 PM

যুব সমাজ আমাদের অনেক বড় শক্তি।। প্রধানমন্ত্রী

যুব সমাজ আমাদের অনেক বড় শক্তি।। প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ  দেশকে উন্নতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে তরুণদের শিক্ষা-দীক্ষায় দক্ষ হওয়ার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুব সমাজ আমাদের অনেক বড় একটা শক্তি। রোববার (১১ সেপ্টেম্বর) সকালে ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২২’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এবার ১১ জনকে ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২২’ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, তরুণ সমাজটা হচ্ছে একটা জাতির জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। কাজেই সেই সমাজটা শিক্ষায়-দীক্ষায় সবদিক থেকে উচ্চমানের হবে আমি সেটাই চাই। তিনি বলেন, এই দেশটা এগিয়ে যাবে, শত বাধা অতিক্রম করে। আমাদের যুব সমাজ এটা আমাদের বড় একটা শক্তি। পৃথিবীর অনেক দেশ এখন বয়োবৃদ্ধদের দেশে পরিণত হয়েছে। আমরা সেটা হতে চাই না। কাজেই আমাদের এই যুব সমাজই পারবে সারা বাংলাদেশটাকে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে জাতির পিতার স্বপ্ন পূরণ করতে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন