News71.com
 Bangladesh
 11 Sep 22, 08:59 PM
 175           
 0
 11 Sep 22, 08:59 PM

পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা বাধ্যতামূলক।।

পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা বাধ্যতামূলক।।

 নিউজ ডেস্কঃ  আসন্ন শারদীয় দুর্গোৎসবে প্রত্যেক পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা রাখা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেই এ দেশ। আমরা মনে করি বঙ্গবন্ধুর সেই আদর্শের সেই দেশে কেউ পূজা করতে পারবে না, বড়দিন করতে পারবে না, বৌদ্ধ পূর্ণিমা হবে না কিংবা মুসলমানদের ধর্মকর্মে কেউ বাধা দেবে—এটা হতে দেওয়া হবে না। সবাই যার যার ধর্ম পালন করবে।  তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রীর যে উক্তি— ধর্ম যার যার উৎসব সবার, বাংলাদেশে সেটাই চলে আসছে। হাজার বছরের সংস্কৃতি এটাই। পূজামণ্ডপে আমরা সবাই যাই, ঈদের সময়েও তারা আসে আমাদের বাসায়। এই সম্প্রীতি যেন অটুট থাকে সেটাই আমাদের প্রচেষ্টা। গত বছর শারদীয় দুর্গোৎসবে কুমিল্লায় যে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছিল, সরকারের নির্দেশনা মানলে তা হতো না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন