News71.com
 Bangladesh
 11 Sep 22, 09:02 PM
 168           
 0
 11 Sep 22, 09:02 PM

প্রধানমন্ত্রীর ভারত সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।।তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর ভারত সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।।তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর ভারত সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।।তথ্যমন্ত্রী নিউজ ডেস্কঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর সফল অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।  তিনি বলেছেন, এর মধ্যে অন্যতম সফলতা হচ্ছে ভারতের স্থলভাগ ব্যবহার করে অন্য তৃতীয় দেশে বিনাশুল্কে পণ্য রফতানির চুক্তি বাস্তবায়ন। বহুদিন ধরে আলাপ আলোচনার পরে এটি এই সফরে বাস্তবায়ন হয়েছে। এতে করে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে নেপাল ভুটান তাদের পণ্য আমদানি-রফতানি করতে পারবে। এটি একটি বড় অর্জন। রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচীতে বৃক্ষরোপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আমাদের সরকার তথা আওয়ামী লীগের হাত ধরেই ভারতের কাছ থেকে সবচেয়ে বেশি আদায় করা হয়েছে। সমুদ্রসীমা, ছিটমহল আমাদের প্রধানমন্ত্রীর হাত ধরেই মীমাংসা হয়েছে। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপি ও মির্জা ফখরুল সাহেবদেরতো মন খারাপ। কেন এতো ভালো একটি সফর হলো। ওনাদের কাজ বিভ্রান্তি ছড়ানো। ফখরুল সাহেব বিভ্রান্তি ছড়ানোতেই ব্যস্ত আছেন। মন খারাপের কারণে ওনারা এখন আবোল-তাবোল বলছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন