News71.com
 Bangladesh
 12 Sep 22, 11:54 AM
 139           
 0
 12 Sep 22, 11:54 AM

সাজেদা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক।।

সাজেদা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক।।

নিউজ ডেস্কঃ  জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১২ সেপ্টেম্বর) পৃথক পৃথক শোকবার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এ শোক প্রকাশ করেন। এর আগে, রোববার (১১ সেপ্টেম্বর) দিনগত রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় (সিএমএইচ) সৈয়দা সাজেদা চৌধুরী শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন।)

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন