News71.com
 Bangladesh
 12 Sep 22, 03:09 PM
 242           
 0
 12 Sep 22, 03:09 PM

বঙ্গোপসাগরে আবারো নিম্নচাপ।।ক্ষয়ক্ষতি এড়াতে প্রচারণা

বঙ্গোপসাগরে আবারো নিম্নচাপ।।ক্ষয়ক্ষতি এড়াতে প্রচারণা

নিউজ ডেস্কঃ  বঙ্গোপসাগরে আবারো গভীর নিম্ন চাপের সৃষ্টি হয়েছে। এতে পূর্বের নিম্নচাপের থেকে জেলেদের জান-মালের ক্ষতি কমাতে জেলার মৎস্য বন্দর ও ঘাটে অবস্থান করা ট্রলার ও নৌকা সমূহকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদে অবস্থান করার জন্য কোস্ট গার্ডের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। এছাড়াও সাগরে অবস্থানরত ট্রলারের সঙ্গে যোগাযোগ করে তাদের নিরাপদে আসার জন্য ট্রলার এবং কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হলে কোস্ট গার্ডকে জানানোর অনুরোধ করা হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৭৮ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলায় আরো একদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন পটুয়াখালী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ইনচার্জ মো. রাহাত হোসেন। এদিকে নিম্নচাপের প্রভাবে শনিবার (১১ সেপ্টেম্বর) রাত থেকে পটুয়াখালীসহ উপকূলীয় এলাকার থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং সাগর উত্তাল রয়েছে। সাগরের অধিকাংশ ট্রলার ও নৌকা ইতিমধ্যে নিরাপদে বন্দরে ফিরেছে। এছাড়া জেলার বিভিন্ন নদ-নদী ও সাগরে স্বাভাবিকের থেকে জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে, এর ফলে জেলার কলাপাড়া এবং রাঙ্গাবালী উপজেলার বেশ কয়েকটি গ্রামের ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে এসব এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন