News71.com
 Bangladesh
 12 Sep 22, 03:11 PM
 158           
 0
 12 Sep 22, 03:11 PM

৪ বিভাগের অধিকাংশ জায়গায় ভারী বৃষ্টির আভাস।।

৪ বিভাগের অধিকাংশ জায়গায় ভারী বৃষ্টির আভাস।।

নিউজ ডেস্কঃ দেশের চারটি বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের আভাস রয়েছে। এক্ষেত্রে কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে। সোমবার (১২ সেপ্টেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম জানিয়েছেন, উড়িষ্যা উপকূল ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরো পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সকাল ৬টায় দক্ষিণ মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছিল। এটি আরো পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, ছল নিম্নচাপের কেন্দ্রস্থল, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এই অবস্থায় মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন