News71.com
 Bangladesh
 13 Sep 22, 12:16 AM
 159           
 0
 13 Sep 22, 12:16 AM

সাজেদা চৌধুরীর প্রতিটি সংকটে ছিলেন শেখ হাসিনার বিশ্বস্ত সহকর্মী।।কাদের 

সাজেদা চৌধুরীর প্রতিটি সংকটে ছিলেন শেখ হাসিনার বিশ্বস্ত সহকর্মী।।কাদের 

নিউজ ডেস্কঃ  মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সৈয়দা সাজেদা চৌধুরীর মরদেহে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।শ্রদ্ধা জানানো শেষে ওবায়দুল কাদের বলেন, দেশের রাজনীতির বড় অধ্যায়জুড়ে ছিলেন সাজেদা চৌধুরী। প্রতিটি সংকটে দলের পাশে ছিলেন এবং তিনি ছিলেন শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত সহকর্মী। সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রয়াত এ নেতার মরদেহে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের নেতারা শ্রদ্ধা জানান।  ওবায়দুল কাদের বলেন, সৈয়দা সাজেদা চৌধুরী ছিলেন স্বাধিকার, স্বাধীনতার সংগ্রাম, মুক্তিযুদ্ধের রণাঙ্গনের অগ্রসৈনিক। স্বাধীনতা-পরবর্তী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ পুনর্গঠন, রক্তাক্ত ১৫ আগস্ট, ৩ নভেম্বর প্রতিটি সংকটে তিনি দলের পাশে ছিলেন। তার শূন্যতা পূরণ হওয়ার নয়। এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, জাহাঙ্গীর কবির নানক,  মতিয়া চৌধুরী, মোফাজ্জেল হোসেন চৌধুরী, মোস্তফা জালাল মহিউদ্দিন, আমির হোসেন আমু সহ আওয়ামী লীগ নেতারা শ্রদ্ধা জানান। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন