News71.com
 Bangladesh
 13 Sep 22, 12:17 AM
 191           
 0
 13 Sep 22, 12:17 AM

টাঙ্গাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানে ধাক্কা।। নিহত ২

টাঙ্গাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানে ধাক্কা।। নিহত ২

নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের কালিহাতীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ‌্যানে ধাক্কা দিয়ে দুইজন নিহত হয়েছেন। সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের জোকারচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- জহিরুল ইসলাম  (২২) ও সবুজ (২৫)। জহিরুল কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের বল্লভবাড়ী এলাকার আশরাফের ছেলে আর সবুজ ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের পাথাইলকান্দী গ্রামের আব্দুল  মজিদের ছেলে। তাদের মধ্যে জহিরুল ঢাকায় মেট্রোরেলে কাজ করতেন। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মোকাম্মেল হোসেন বলেন, মোটরসাইকেল নিয়ে তারা দু’বন্ধু টাঙ্গাইল থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় তাদের মোটরসাইকেলটির চাকা পিছলে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী কাভার্ড ভ‌্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত‌্যু হয়। পরে কাভার্ডভ‌্যানটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন