News71.com
 Bangladesh
 13 Sep 22, 12:31 AM
 236           
 0
 13 Sep 22, 12:31 AM

ছাত্রদলের ৩০২ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

ছাত্রদলের ৩০২ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

নিউজ ডেস্কঃকাজী রওনকুল ইসলাম শ্রাবণকে সভাপতি এবং সাইফ মাহমুদ জুয়েলকে সাধারণ সম্পাদক করে জাতীয়কাবাদী ছাত্রদলের ৩০২ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কমিটির অনুমোদন দেন।

এর আগে, ১৭ এপ্রিল শ্রাবণ ও জুয়েলের নেতৃত্বে ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। রোববার (১১ সেপ্টেম্বর) পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।

ছাত্রদলের কমিটিতে ২২ জনকে সহ-সভাপতি এবং ১৪৫ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া ৩৮ জনকে সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে একই দিন খোরশেদ আলম সোহেলকে সভাপতি আর আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিও ঘোষণা করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন