News71.com
 Bangladesh
 13 Sep 22, 08:58 PM
 130           
 0
 13 Sep 22, 08:58 PM

মেঘলা আকাশ আর বৃষ্টিতে কাটবে দিন।।

মেঘলা আকাশ আর বৃষ্টিতে কাটবে দিন।।

নিউজ ডেস্কঃ  বঙ্গোপসাগরের নিম্নচাপ স্থলভাগে ওঠে আসায় এবং মৌসুমী বায়ুর সক্রিয়তায় বেড়েছে বৃষ্টিপাতের প্রবণতা। রাজধানীতেও হচ্ছে ঝুম বৃষ্টি। আর দেশের কোথাও কোথাও হচ্ছে ভারী বৃষ্টিপাত। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে আগের ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টিপাত হয়েঠে ৩২ মিলিমিটার। এরপর থেকে ৯টা পর্যন্ত হয়েছে ৭ মিলিমিটার বৃষ্টিপাত। আর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়, ১১৪ মিলিমিটার। এসব তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন। এ আবহাওয়াবিদ বলেন, আজ সারাদিন পরিস্থিতি প্রায় একই রকম থাকবে। বুধবার (১৪ সেপ্টেম্বর) থেকে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হবে। এদিকে বৃষ্টিপাতের ফলে রাজধানীর বিভিন্ন সড়কে যানজট বেধে গেছে। কর্মমুখী মানুষরাও পড়েছেন বিপাকে। কোথাও কোথাও সড়কে পানি জমায় যানজট আরো তীব্র হয়েছে। এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে- নিম্নচাপের প্রভাবে প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে। সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ০৩ (তিন) নম্বর (পুন:) তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন