News71.com
 Bangladesh
 13 Sep 22, 09:00 PM
 121           
 0
 13 Sep 22, 09:00 PM

পদ্মা সেতুতে বাসের ধাক্কায় প্রাইভেটকারের ৩ যাত্রী আহত।।

পদ্মা সেতুতে বাসের ধাক্কায় প্রাইভেটকারের ৩ যাত্রী আহত।।

নিউজ ডেস্কঃ পদ্মা সেতুতে শ্যামলী পরিবহনের বাসের ধাক্কায় প্রাইভেটকারের তিন যাত্রী আহত হয়েছেন।  সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন৷  এর আগে বিকেলে সেতুর জাজিরা প্রান্তের  ৪১-৪২ নম্বর পিয়ারের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে,পদ্মা সেতুর ৩৮ নম্বর পিয়ার থেকে ৪২ নম্বর পিয়ার পর্যন্ত মাওয়া জাজিরামুখী লেনে প্লাস্টিকের বেরিয়ার দিয়ে অর্ধেক অংশ আটকে দেওয়া হয়েছে বিভিন্ন সার্ভিসের কাজের জন্য। বেরিয়ারের পাশ দিয়ে ওই লেনে গাড়ি চলাচল করছে।  সোমবার বিকেলে একটি প্রাইভেটকার মাওয়া থেকে জাজিরা প্রান্তের দিকে যাচ্ছিল। ৪২ নম্বর পিয়ারে আসার পর শ্যামলী পরিবহনের ঢাকা থেকে খুলনাগামী একটি বাস ওই প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে গাড়ির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে গাড়িতে থাকা তিন যাত্রী আহত হন। পরে সেতুতে নিরাপত্তায় নিয়োজিত সেনা সদস্যরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। দুর্ঘটনার কারণে অন্তত ঘণ্টা সেতুতে মাওয়া-জাজিরামুখী লেনে যানবাহন চলাচল ব্যাহত হয়। পরে বাস ও প্রাইভেটকারটি সরিয়ে সেতুর পূর্ব প্রান্তের লেনের পশ্চিম দিকে নিয়ে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন