News71.com
 Bangladesh
 13 Sep 22, 09:06 PM
 142           
 0
 13 Sep 22, 09:06 PM

আশা করা যাচ্ছে মিয়ানমার সীমান্তে গোলাগুলি বন্ধ হবে।।স্বরাষ্ট্রমন্ত্রী

আশা করা যাচ্ছে মিয়ানমার সীমান্তে গোলাগুলি বন্ধ হবে।।স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মিয়ানমার সীমান্তে বিজিবিকে আরও বেশি শক্তিশালী করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ও কড়া প্রতিবাদ জানিয়েছে। এজন্য আশা করা যাচ্ছে শিগগিরই সীমান্ত এলাকায় গোলাগুলি বন্ধ হবে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে রাজশাহীতে 'পুলিশ মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘর' উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। উদ্বোধনের পর তিনি পুলিশ মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘরটি ঘুরে দেখেন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় যারাই জড়িত থাকুক না কেনো তাদের আইনের আওতায় আনা হবে। সরকারি চাকরি করলেও তাদের আইনের মুখোমুখি হতে হবে। আসাদুজ্জামান খান আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় রাজশাহী অঞ্চলে শতাধিক পুলিশ সদস্য শহীদ হয়েছেন। তাদের বীরত্বগাঁথা ও দেশপ্রেমের স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে জাদুঘর প্রতিষ্ঠা করা হলো। এর মাধ্যমে শহীদদের স্মরণ করা হচ্ছে। তাদের অবদান কখনো ভুলবে না বাংলাদেশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন