News71.com
 Bangladesh
 13 Sep 22, 09:07 PM
 139           
 0
 13 Sep 22, 09:07 PM

ব্রিটেনের রানির প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা।।

ব্রিটেনের রানির প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা।।

নিউজ ডেস্কঃ  সদ্য প্রয়াত ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার সাংবাদিকদের জানান, ব্রিটিশ রানি এলিজাবেথের প্রতি শ্রদ্ধা জানিয়ে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে রাখা শোক বইতে সই করেন প্রধানমন্ত্রী। শোক বইয়ে স্বাক্ষরের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ হাইকমিশনে রানি এলিজাবেথের ছবিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পর তিনি সেখানে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন। শোক বইতে সই করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন (Robert Chatterton Dickson) এর সঙ্গে রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের স্মৃতিচারণ করেন। ব্রিটিশ হাইকমিশন প্রাঙ্গণে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন।  এই প্রথম বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে গেলেন। রানির প্রতি সম্মান দেখানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান ব্রিটিশ হাইকমিশনার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন