News71.com
 Bangladesh
 13 Sep 22, 09:18 PM
 141           
 0
 13 Sep 22, 09:18 PM

ভোলায় ভারী বর্ষণ অব্যাহত।।প্লাবিত নিম্নাঞ্চল

ভোলায় ভারী বর্ষণ অব্যাহত।।প্লাবিত নিম্নাঞ্চল

নিউজ ডেস্কঃ  ভোলায় টানা চারদিন ধরে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। এতে উপকূলের নিচু এলাকায় জলাবদ্ধতার পাশাপাশি অতি জোয়ারেও তলিয়ে গেছে বিস্তীর্ণ জনপদ। চরম দুর্ভোগে পড়েছেন পানিবন্দী মানুষ। বিপর্যস্ত হয়ে পড়েছে জন-জীবন। ঝুঁকির মধ্যে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ।এদিকে বৈরী আবহাওয়া অব্যাহত থাকায় জেলেদের নিরাপদে আনতে প্রচারণা চালাচ্ছে কেস্টগার্ড। নৌ বন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত থাকায় স্বাভাবিক রয়েছে নৌযান চলাচল। আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার মাহাবুবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ অবস্থা আরও ২/৩ দিন থাকতে পারে। এ মাসের মধ্যেই আরও একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, জোয়ারের চাপ কিছুটা কমেছে। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন