News71.com
 Bangladesh
 13 Sep 22, 09:59 PM
 149           
 0
 13 Sep 22, 09:59 PM

শেখ হাসিনার সাফল্যের পেছনে শেখ রেহানার ভূমিকা আছে।।কাদের

শেখ হাসিনার সাফল্যের পেছনে শেখ রেহানার ভূমিকা আছে।।কাদের

নিউজ ডেস্কঃ শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু ও জাতির পিতা হওয়ার পেছনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের যেমন ভূমিকা, শেখ হাসিনার সফল রাষ্ট্রনায়ক হওয়ার পেছনেও শেখ রেহানার অনুরূপ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগে সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ৷ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ওবায়দুল কাদের এক বিবৃতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার ৬৭তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এ মন্তব্য করেন ৷ বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট নির্মম হত্যাকাণ্ডে খুনি-ঘাতকচক্রের হাতে পরিবারের সব সদস্যকে হারানোর পর বেদনার মহাসমুদ্র বুকে ধারণ করে শেখ হাসিনা ও শেখ রেহানা দুই বোন ছিলেন একে অপরের শেষ অবলম্বন। দুঃখ-কষ্ট ভাগাভাগি করে দুই বোন কাটিয়েছেন নির্বাসিত ও দুর্বিষহ প্রবাস জীবন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর শেখ হাসিনার নির্দেশনায় মানব ইতিহাসের নিষ্ঠুরতম সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রথম প্রতিবাদ গড়ে তোলেন শেখ রেহানা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন