
নিউজ ডেস্কঃ ফটিকছড়িতে সড়কে দাঁড়িয়ে থাকা লরিকে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রবাহী সিএনজি অটোরিকশা ধাক্কা দেওয়ার পর ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ফটিকছড়ি উপজেলার বিবির হাটে এ দুর্ঘটনা ঘটে। ফটিকছড়ি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আদিল মাহমুদ বলেন, সকাল ১০টার দিকে সড়কে দাঁড়িয়ে থাকা লরিকে সিএনজি অটোরিকশা ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশা ধুমড়ে মুচড়ে যায়। এতে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও তিনজন।