News71.com
 Bangladesh
 13 Sep 22, 10:10 PM
 220           
 0
 13 Sep 22, 10:10 PM

বড়াইগ্রামে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১০ ।।

বড়াইগ্রামে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে আহত  ১০ ।।

নিউজ ডেস্কঃ  নাটোরের বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। দুমড়ে-মুচড়ে যাওয়া বাস দুইটি থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মাঝগাঁও ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ হোসেন জানান, আজ সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এর মধ্যে বনপাড়া থেকে ঢাকাগামী আর কে আর পরিবহন ও ঢাকা থেকে বনপাড়াগামী আবির এক্সপ্রেস নামে দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুইটি বাস দুমড়ে-মুচড়ে যায়। এতে কেউ নিহত হননি। তবে দুই বাসের চালকসহ অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। তিন আরও জানান, আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রকৃয়াধীন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন