News71.com
 Bangladesh
 13 Sep 22, 10:11 PM
 219           
 0
 13 Sep 22, 10:11 PM

আর্মেনিয়া-আজারবাইজানের মধ্যে সীমান্ত সংঘর্ষ।।নিহত অর্ধশত

আর্মেনিয়া-আজারবাইজানের মধ্যে সীমান্ত সংঘর্ষ।।নিহত অর্ধশত

আন্তর্জাতিক ডেস্কঃ আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ভয়াবহ সীমান্ত সংঘর্ষ হয়েছে। এ লড়াইয়ে মঙ্গলবার মধ্যরাতে আর্মেনিয়ার অন্তত ৪৯ সৈন্য নিহতের দাবি করা হয়েছে। খবর আল জাজিরার।  বাকু এবং ইয়েরেভান শত্রুতা বৃদ্ধির জন্য একে অপরকে দোষারোপ করেছে।  আর্মেনিয় প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান নাগোর্নো-কারাবাখ নিয়ে বিরোধের কারণে আজারবাইজান আর্মেনিয়ান শহরগুলিতে আক্রমণ করার অভিযোগ করেছেন। আর্মেনিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, মঙ্গলবার মধ্যরাতের কয়েক মিনিট পর সংঘর্ষ শুরু হয়, আজারবাইজানি বাহিনী আর্মেনিয়ান ভূখণ্ডের অনেক অংশে আর্টিলারি ব্যারেজ এবং ড্রোন হামলা চালিয়েছিল। এদিকে আজারবাইজান অভিযোগ করেছে, তাদের বাহিনী আর্মেনিয়ান সেনাবাহিনীর ‘বড় আকারের উসকানির’ প্রতিক্রিয়ায় গুলি চালিয়েছে। আর্মেনিয়ার সৈন্যরা মাইন স্থাপন করেছিল এবং বারবার আজারবাইজানীয় সামরিক অবস্থানে গুলি চালিয়েছিল বলেও দাবি করা হয়েছে। বাকুও আর্মেনিয়ার বিরুদ্ধে সীমান্তে গোয়েন্দা তৎপরতা চালানোর অভিযোগ করেছে। প্রসঙ্গত, আজারবাইজান ২০২০ সালে ছয় সপ্তাহের সংঘর্ষে নাগর্নো-কারাবাখের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠিত করেছিল। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন