News71.com
 Bangladesh
 13 Sep 22, 10:23 PM
 217           
 0
 13 Sep 22, 10:23 PM

করোনা মোকাবিলায় বাংলাদেশের সফলতা বিস্ময়কর।।মার্কিন রাষ্ট্রদূত

করোনা মোকাবিলায় বাংলাদেশের সফলতা বিস্ময়কর।।মার্কিন রাষ্ট্রদূত
নিউজ ডেস্কঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশের সফলতার ভূয়সী প্রশংসা করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বলেন, এক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য সক্ষমতা দেখিয়েছে এবং তা সত্যিই বিস্ময়কর। এ মহামারির ভবিষ্যৎ পরিস্থিতি মোকাবিলায় ‘গ্লোবাল কোভিড অ্যাকশন প্ল্যান’ নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে নিজ দেশের আগ্রহের কথা জানান পিটার। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এ আহ্বান জানান মার্কিন রাষ্ট্রদূত। পরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন। জাহিদ জানান, ভবিষ্যতে কীভাবে কোভিড-১৯ মহামারি মোকাবিলা করা যায় তা নিয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইড লাইনে মন্ত্রী পর্যায়ে একটি আলোচনা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত পিটার হাস। করোনা প্রতিরোধে ভ্যাকসিন প্রদান কার্যক্রমে যুক্তরাষ্ট্র থেকেও বাংলাদেশ এগিয়ে আছে বলে তিনি উল্লেখ করেন। রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে ভ্যাকসিন প্রদান করায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ব্যাপারে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
 
 
 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন