News71.com
 Bangladesh
 14 Sep 22, 11:43 PM
 196           
 0
 14 Sep 22, 11:43 PM

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ২২।।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ২২।।

নিউজ ডেস্কঃ  রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ২২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মো. ফারুক হোসেন বলেন, আসামিদের কাছ থেকে ৩৭ হাজার ১০১ ইয়াবা, ৩০.৫ গ্রাম হেরোইন, সাত কেজি ৪৫০ গ্রাম গাঁজা ও সাত বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আসামিদের নামে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৮টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন