News71.com
 Bangladesh
 15 Sep 22, 04:17 PM
 148           
 0
 15 Sep 22, 04:17 PM

জোরারগঞ্জে দুর্ঘটনায় আহত ৪ জন চমেকে ভর্তি।।

জোরারগঞ্জে দুর্ঘটনায় আহত ৪ জন চমেকে ভর্তি।।

নিউজ ডেস্কঃ জোরারগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ৪ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, পুলিশের এএসআই মোস্তফা, রাকিবুল, আব্দুল আউল ও একজন প্রতিবন্ধী। তার নাম জানা যায়নি। জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) খায়রুল আলম বলেন, সোনা পাহাড় ফিলিং স্টেশন থেকে বের হওয় একটি কাভার্ডভ্যান চট্টগ্রামগামী ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ সময় ট্রাকটি সামনের জোনাকি পরিবহনের বাসে ধাক্কা দেয়। এমন সময় সেখানে দায়িত্বরত হাইওয়ে পুলিশ সদস্যদের সঙ্গে দাঁড়ানো ছিলেন স্থানীয় সিএনজি অটোরিকশার চালকেরা। জোনাকি পরিবহনের বাসের চাপায় ঘটনাস্থলে চার জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের বিষয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত জেলা পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, জোরারগঞ্জ সোনাপাহাড় এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত ৪ জনকে রাত সোয়া ১টার দিকে হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন ওয়ার্ডে ভর্তি দেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন