
নিউজ ডেস্কঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ এলাকার সোনার পাহাড় পেট্রোল পাম্পের সামনে চট্টগ্রামগামী কাভার্ডভ্যানের সঙ্গে যাত্রীবাহী বাস জোনাকি পরিবহনের সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় এক পুলিশসহ আহত হয়েছেন ১০ জন। বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনার পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতরা হলেন- মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের মো. হারুনের ছেলে মেহেদী হাসান (২২), মিরসরাই সদর ইউনিয়নের গড়িয়াইশ গ্রামের শামসুদ্দীনের ছেলে সুমন (২৮) ও শেখ ফরিদ (৩০) এবং পূর্ব রায়পুর এলাকার আবুল কাশেম। আহতরা হলেন জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের কনস্টেবল মো. মোস্তফা (৪৫), আব্দুল আউয়াল (৫০) রফিক (২৫), আব্দুল আউয়াল (৫০), শেখ আহম্মদ (৪৫)।