News71.com
 Bangladesh
 15 Sep 22, 04:35 PM
 190           
 0
 15 Sep 22, 04:35 PM

আইনের দৃষ্টিতে খালেদা-তারেক নির্বাচনের অযোগ্য।। কাদের

আইনের দৃষ্টিতে খালেদা-তারেক নির্বাচনের অযোগ্য।। কাদের

নিউজ ডেস্কঃ  আইনের দৃষ্টিতে খালেদা জিয়া ও তারেক রহমান দুজনেই নির্বাচন দাঁড়ানোর অযোগ্য বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ওবায়দুল কাদের নিজের বাসভবনে ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য প্রসঙ্গে একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বেগম খালেদা জিয়া এবং তার অবর্তমানে তারেক রহমান নাকি তাদের নেতা, বিএনপি মহাসচিব এমন বক্তব্য দিয়েছেন। আইনের দৃষ্টিতে তারা দুজনেই নির্বাচনের অযোগ্য। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত, আর যার নেতৃত্বে বিএনপি সুসংগঠিত বলে মির্জা ফখরুল দাবি করেন, সেই তারেক রহমান তো দুর্নীতির বরপুত্র, দণ্ডিত পলাতক আসামি। তিনি প্রশ্ন রেখে আরও বলেন, রাজনীতি না করার শর্তে যিনি মুচলেকা দিয়ে দেশ থেকে পালিয়েছেন, বিপদ দেখে এমন পলায়নপ্রিয় আর পলাতক আসামি কিভাবে বিএনপির নেতা হয়?

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন