News71.com
 Bangladesh
 15 Sep 22, 08:01 PM
 142           
 0
 15 Sep 22, 08:01 PM

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চেষ্টা করছি।। স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চেষ্টা করছি।। স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চেষ্টা করছি।। স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃরোহিঙ্গা সংকটের কারণে অনেক সমস্যার মুখোমুখি হলেও তাদের শান্তিপূর্ণভাবে ফেরত পাঠাতে চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজারের লং বিচ হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। অপরাধ প্রবণতা ঠেকাতে ঝুঁকিতে থাকা ৩৬ তরুণকে কর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণের সমাপনী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে র‌্যাব। ‘অপরাধকে না বলুন’ স্লোগানকে সামনে রেখে ‘নবজাগরণ’ শীর্ষক র‌্যাবের েএ কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে দেশের বিভিন্ন প্রান্তে অপরাধ ঝুঁকিতে থাকা লোকদের চিহ্নিত করে সুন্দর, স্বাভাবিক জীবনযাপনের জন্য উৎসাহিত করা হবে। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের কারণে আমরা অনেক সমস্যা মোকাবিলা করছি। তাদের মিয়ানমার ফেরত নিতে চাচ্ছে না। তবে রোহিঙ্গাদের ফেরাতে আমাদের চেষ্টা অব্যাহত আছে। যাতে তারা শান্তিপূর্ণভাবে ফিরে যেতে পারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন