News71.com
 Bangladesh
 15 Sep 22, 08:04 PM
 155           
 0
 15 Sep 22, 08:04 PM

শুধু অভিযান নয়, অপরাধ নির্মূলে মানবিক সহায়তা করছে র‌্যাব।।

শুধু অভিযান নয়, অপরাধ নির্মূলে মানবিক সহায়তা করছে র‌্যাব।।

নিউজ ডেস্কঃ  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, সমাজ থেকে অপরাধ নির্মূলে শুধু অভিযানেই সীমাবদ্ধ না থেকে কার্যকরী পন্থায় বিভিন্ন মানবিক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। যাতে অপরাধীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায়।  বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজারের লং বিচ হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। অপরাধ প্রবণতা ঠেকাতে ঝুঁকিতে থাকা ৩৬ জন তরুণ-তরুণীদের কর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়ার সমাপনী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। ‘অপরাধকে না বলুন’ স্লোগানকে সামনে রেখে ‘নবজাগরণ’ শীর্ষক র‌্যাবের এ কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে দেশের বিভিন্ন প্রান্তে অপরাধ ঝুঁকিতে থাকা লোকদের চিহ্নিত করে সুন্দর, স্বাভাবিক জীবনযাপনের জন্য উৎসাহিত করা হবে। র‌্যাব ডিজি বলেন, কক্সবাজার র‍্যাব-১৫ এর ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে ৩৬ জন প্রশিক্ষণার্থীকে সেলাই, ড্রাইভিং, টুরিস্ট গাইড, ফটোগ্রাফি, রেস্টুরেন্ট সার্ভিস ও সার্ফিং প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ চলাকালীন প্রশিক্ষণার্থীদের আর্থিক সহায়তা করা হয়েছে। প্রশিক্ষণ শেষে অনেককে চাকরির ব্যবস্থা করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন