News71.com
 Bangladesh
 15 Sep 22, 08:55 PM
 187           
 0
 15 Sep 22, 08:55 PM

বর্তমানে শান্তির সম্ভাবনা নেই।।জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক

বর্তমানে শান্তির সম্ভাবনা নেই।।জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক
ডেস্কঃ ইউক্রেনের পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বলেছেন, দেশটিতে শান্তির সম্ভাবনা বর্তমানে ন্যূনতম। ইউক্রেনের কৃষ্ণ সাগর বন্দর দিয়ে রাশিয়ার খাদ্য ও সার রপ্তানি সংক্রান্ত ‘বাধা’ কাটিয়ে ওঠার প্রচেষ্টা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেন জাতিসংঘের মহাসচিব। দুজনের মধ্যে টেলিফোনে কথা হয়। পরে বুধবার (১৪ সেপ্টেম্বর) নিজেদের মধ্যকার কথোপকথন নিয়ে সংবাদ সম্মেলন করেন গুতেরেস। সেখানেই ইউক্রেনের বর্তমান পরিস্থিতিতে শান্তির সম্ভাবনা নেই বলে তিনি মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে তিনি সতর্ক করে দিয়ে বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দ্রুত সমাপ্তি হচ্ছে বা সেদিকে এগিয়ে যাচ্ছে; তা ভাবা ভুল হবে। চলমান সংঘাত শুধুমাত্র ইউক্রেনকে ধ্বংস করছে তা নয়; বিশ্ব অর্থনীতিকে সেদিকে নিয়ে যাচ্ছে। আন্তোনিও গুতেরেস বলেন, আমি অনুভব করছি, আমরা এখনও শান্তি থেকে অনেক দূরে। যদি বলি দ্রুত এ থেকে পরিত্রাণ পাবো, মিথ্যা বলা হবে। বিষয়টি নিয়ে আমার কোনো বিভ্রান্তি নেই। বর্তমান মুহূর্তে শান্তি চুক্তির সম্ভাবনা ন্যূনতম। এমনকি যুদ্ধবিরতিও সম্ভাবনা দেখা যাচ্ছে না।
 
 
 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন