News71.com
 Bangladesh
 15 Sep 22, 08:56 PM
 204           
 0
 15 Sep 22, 08:56 PM

একমাত্র বাংলাদেশেই জঙ্গিরা আত্মসমর্পণ করেছে।।আইজিপি নিউজ

একমাত্র বাংলাদেশেই জঙ্গিরা আত্মসমর্পণ করেছে।।আইজিপি নিউজ

ডেস্কঃ বাংলাদেশ একমাত্র দেশ যেখানে জঙ্গিরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিজ উদ্যোগে এসে আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। অপরাধ প্রবণতা ঠেকাতে ঝুঁকিতে থাকা ৩৬ জন যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণের সমাপনী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ‘অপরাধকে না বলুন’ স্লোগানকে সামনে রেখে ‘নবজাগরণ’ শীর্ষক র‌্যাবের এ কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে দেশের বিভিন্ন প্রান্তে অপরাধ ঝুঁকিতে থাকা লোকদের চিহ্নিত করে সুন্দর, স্বাভাবিক জীবনযাপনের জন্য উৎসাহিত করা হবে। আইজিপি বলেন, জঙ্গিদের মধ্যে যারা নিজের ভুল বুঝতে পেরে সমাজের সহজ পথে ফিরে এসেছে, তাদের জীবনে মারাত্মক ঝুঁকি ছিল। আমরা সেই সময়ে যারা কাজ করেছি তাদের জীবনেরও ঝুঁকি ছিল। সেটা করতে গিয়ে আমাদের অভিনব কাজ করতে হয়েছে। যা এখনো প্রকাশ্যে বলার সময় হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন