News71.com
 Bangladesh
 15 Sep 22, 10:33 PM
 191           
 0
 15 Sep 22, 10:33 PM

বৃষ্টিপাত দু’দিনে কমে ফের বাড়তে পারে আগামী সপ্তাহে।।

বৃষ্টিপাত দু’দিনে কমে ফের বাড়তে পারে আগামী সপ্তাহে।।

নিউজ ডেস্কঃ বৃষ্টিপাতের প্রবণতা কমেছে। ধীরে ধীরে আগামী দু’দিনে আরও কমবে। তবে এরপর ফের বৃষ্টি বাড়তে পারে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে এমন পূর্বাভাস দিয়েছে আবাহওয়া অফিস। আবহাওয়াবিদ ড. মো. আবদুল মান্নান জানিয়েছেন, উত্তরপশ্চিম মধ্যপ্রদেশ ও এর লাগোয়া এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিম উত্তর প্রদেশ ও লাগোয়া এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং দুর্বল থেকে মাঝারি অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে। এ অবস্থায় শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, সিলেট, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ উঠতে ১০ থেকে ১৫ কিলোমিটার, যা অস্থায়ীভাবে দমকা আকারে ২৫-৩০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন