News71.com
 Bangladesh
 16 Sep 22, 02:36 PM
 226           
 0
 16 Sep 22, 02:36 PM

রানির শেষকৃত্যে যোগ দিতে লন্ডনে প্রধানমন্ত্রী।।

রানির শেষকৃত্যে যোগ দিতে লন্ডনে প্রধানমন্ত্রী।।

নিউজ ডেস্কঃ রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৯ সেপ্টেম্বর রানি এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়ে সেখান থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাবেন তিনি। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে লন্ডন স্ট্যান্টস্টেড বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এ দিন সকাল সাড়ে ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৯০৯ ভিভিআইপি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের পথে রওনা শেখ হাসিনা। লন্ডন সফরকালে ১৮ সেপ্টেম্বর বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে ব্রিটেনের নতুন রাজার সংবর্ধনা এবং ১৯ সেপ্টেম্বর প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। এছাড়া লন্ডন সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিশিয়া স্কটল্যান্ড; যুক্তরাজ্যে বিরোধী দলীয় প্রধান এবং লেবার পার্টির নেতা স্যার কিয়ের স্টার্মার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন