News71.com
 Bangladesh
 16 Sep 22, 03:41 PM
 266           
 0
 16 Sep 22, 03:41 PM

মিরপুরে হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ রোববার।।

মিরপুরে হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ রোববার।।

নিউজ ডেস্কঃ মিরপুরে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও সারাদেশে বিএনপির সভাসমাবেশে বাধা ও হামলার প্রতিবাদে আগামী ১৮ সেপ্টেম্বর রোববার ঢাকা মহানগরসহ সব মহানগর এবং জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিবাদ বিক্ষোভ করবে বিএনপি।শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। এসময় তিনি মিরপুরে বিএনপির সমাবেশ পণ্ড ও হামলার জন্য যৌথভাবে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেন। এর প্রতিবাদে সারাদেশে কর্মসূচির অংশ হিসেবে রোববার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি প্রতিবাদ সমাবেশ করবে।   তিনি বলেন, আমরা পরিষ্কার করে বলতে চাই সন্ত্রাসী হামলা, হত্যা, যখম, গ্রেফতার করে, মিথ্যা মামলা দিয়ে কখনো আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। আমরা দৃঢ় প্রতিজ্ঞ। বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন চায়। আওয়ামী লীগ একটি গণতন্ত্রবিরোধী সন্ত্রাসী শক্তি। আওয়ামী লীগ দেশের মানুষের অধিকার হরণকারী শক্তি। অতীতেও তারা একদলীয় শাসনব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল। এখনও একই উদ্দেশ্যে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন