News71.com
 Bangladesh
 16 Sep 22, 10:05 PM
 173           
 0
 16 Sep 22, 10:05 PM

বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন অংশীদার জাপান।।সংস্কৃতি প্রতিমন্ত্রী

বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন অংশীদার জাপান।।সংস্কৃতি প্রতিমন্ত্রী
নিউজ ডেস্কঃ সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও উন্নয়নের সবচেয়ে বড় অংশীদার। ২০১৬ সালের হলি আর্টিজানের বেদনাদায়ক ঘটনায় ঢাকা মেট্রোরেল প্রকল্পে কর্মরত জাপানের ৭ নাগরিক নিহত হন। আমি তাদের পরিবারের প্রতি গভীর শোক ও সহানুভূতি জানাই। জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধুপ্রতিম দেশ হওয়ায় এ হৃদয়বিদারক ঘটনায়ও দু'দেশের সম্পর্কের গভীরতা একটুও কমেনি। বরং সেটা কাটিয়ে দু'দেশের মধ্যে এখন সর্বোচ্চ সুসম্পর্ক বজায় রয়েছে।শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর গ্যালারিতে জাপান দূতাবাস, জাপান ফাউন্ডেশন ও মুক্তিযুদ্ধ জাদুঘরের যৌথ আয়োজনে দুই সপ্তাহব্যাপী বিশেষ প্রদর্শনীর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রিন্ট মেকিং ডিপার্টমেন্টের অধ্যাপক সৈয়দ আবদুল বারেক আলভী ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক।প্রতিমন্ত্রী বলেন, এই জাপানিজ প্রিন্ট প্রদর্শনীটি মূলত ভ্রাম্যমাণ প্রদর্শনী। নেপাল থেকে বাংলাদেশে এসেছে এবং এরপর আরও অন্যান্য দেশে যাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধের পর জাপানে প্রিন্ট মেকিং ব্যাপকভাবে বিকশিত হয় এবং ১৯৭০ এর দশকে তা উন্নতির শিখরে পৌঁছে।
 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন