News71.com
 Bangladesh
 16 Sep 22, 10:45 PM
 150           
 0
 16 Sep 22, 10:45 PM

ভোলায় ৯ কোটি টাকার অবৈধ জাল জব্দ।। পুড়িয়ে বিনষ্ট

ভোলায় ৯ কোটি টাকার অবৈধ জাল জব্দ।। পুড়িয়ে বিনষ্ট

নিউজ ডেস্কঃ  ভোলায় অভিযান চালিয়ে ২৭ লাখ ৫০ হাজার মিটার তৈরি, ব্যবহার, ক্রয়-বিক্রি নিষিদ্ধ অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করেছে কোস্টগার্ডের সদস্যা।শনিবার (১৬ সেপ্টম্বর) সন্ধ্যার দিকে পৌর ৫ নম্বর ওয়ার্ডের এলাকার একটি কুরিয়ার সার্ভিস থেকে এসব জাল জব্দ করা হয়। জেলায় এটিই প্রথম এতো বড় কোনো অবৈধ জালের চালান জব্দ। তবে জালের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড। গোস্টগার্ডে মিডিয়া কর্মকর্তা শাফিউল কিঞ্জল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি টিম জেলা শহরের তিনখাম্বা এলাকায় অভিযান চালায়। এ সময় ওই অফিসে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ ২৭ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন